১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে যুবলীগের খাদ্য সহায়তা কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে, ঘর থেকে বের না হওয়া সমাজের কমর্হীন ও হতদরিদ্র মানুষের মাঝে, মানবিক খাদ্য সহায়তা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ও শহর আওয়ামী যুবলীগ।

মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালের সম্মুখে, বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মির্জা আসিফ মাসুদ সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় মানুষদের মাঝে আনুষ্ঠানিকভাবে মানবিক খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. আরিফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, শহর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল কবিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আরিফ তালুকদার জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা এবং টাঙ্গাইল-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ছোট মনির সাহেবের দিকনির্দেশনা আনুষ্ঠানিকভাবে গোপালপুর উপজেলা ও শহর আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ শুরু থেকেই উপজেলার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে আসছে।

তিনি আরও জানান, গোপালপুর-ভূঞাপুরের গণমানুষের নেতা মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ছোট মনির মহোদয়ের নির্দেশনায়, মহামারী রোধে আজ থেকে যুবলীগ কর্তৃক ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করা হলো। উপজেলার প্রত্যেকটি অঞ্চলের কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি