১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগির উদ্ধার কাজ চলছে, আটকা প‌ড়ে‌ছে ৫‌টি ট্রেন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে চলন্ত রংপুর এক্স‌প্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর উদ্ধার কার্যক্রম শুরু হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২১ ন‌ভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ঢাকা থেকে উদ্ধারকারী এক‌টি রি‌লিভ ট্রেন এসে পৌঁছায়। 

এরআগে ভোর ৪ টা ৪০ মিনিটের দিকে টাঙ্গাইল সদ‌রের বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের এক‌টি ব‌গি লাইনচ্যুত হয়। এতে দুই কি‌লো‌মিটার রেললাইন ক্ষ‌তিগ্রস্থ হয়। 

এখন পর্যন্ত ঢাকার সা‌থে উত্তরবঙ্গের রেল যোগা‌যোগ বন্ধ র‌য়ে‌ছে। ফ‌লে বি‌ভিন্ন রু‌টের ট্রেন বি‌ভিন্ন স্টেশ‌নে আটকা প‌ড়ে‌ছে। 

ত‌বে ক্ষ‌তিগ্রস্থ ট্রেন উদ্ধার কর‌তে আসা রি‌লিভ ট্রেন‌টি কাজ না করায় ম্যানুয়াল সি‌স্টে‌মে উদ্ধার কাজ কর‌ছে রেলও‌য়ে কর্তৃপক্ষ। 

রেলওয়ে সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর পৌনে ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌঁছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল ছিল। প‌রে ক্ষতিগ্রস্থ ট্রেনের যাত্রী‌দের টাঙ্গাইল ক‌মিউটা‌র‌ যো‌গে ঢাকায় পাঠা‌নো হয়। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন মাষ্টার (বু‌কিং) রেজাউল ক‌রিম ব‌লেন, বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে ঢাকাগামী একতা এক্স‌প্রেস, সেতু প‌শ্চি‌মে সিরাজগঞ্জ এক্স‌প্রেস ও জাম‌তৈল স্টেশ‌নে সিল্ক‌সি‌টি এক্স‌প্রেস ট্রেন। এছাড়া উত্তরবঙ্গগামী ধুম‌কেতু এক্স‌প্রেস মির্জাপু‌রের ম‌হেড়া এবং নীলসাগর এক্স‌প্রেস মির্জাপুর স্টেশ‌নে আটকা প‌ড়ে‌ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি