১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আ,লীগ নেতা মুক্তিযোদ্ধা রাজ্জাক বিএসসি’র ইন্তেকাল

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বিএসসি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি --- রাজিউন)। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মঙ্গলবার রাতে বাঁশতৈল গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। 

বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বিএসসি বাঁশতৈল ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকে সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ২০১৯ সালে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বাধ্যর্ক জনিত কারণে ওই পদ ছেড়ে দেন। 

বাঁশতৈল এম মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গত কয়েক বছর ধরে বাধ্যর্কজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

বুধবার বেলা সাড়ে এগারটায় বাঁশতৈল ঈদগাহ্ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংসদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাঁশতৈল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টনসহ সর্বস্তরের মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক বিএসসি’র মৃত্যুতে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলূর রহমান ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য খান আহম্মেদ শুভ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি