০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পিবিআই প্রধানের দু’দিন ব্যাপী টাঙ্গাইল জেলা পরিদর্শন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১ জুন ২০২৪ | |
, টাঙ্গাইল :

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার দুদিন ব্যাপী টাঙ্গাইল জেলা পরিদর্শন করেছেন। টাঙ্গাইল জেলা পরিদর্শনকালে তিনি একাধিক মতবিনিময় সভা ও জেলা পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন। জেলা পিবিআই সূত্র জানায়, অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বিপিএম(বার), পিপিএম গত ৩০ মে টাঙ্গাইলে পৌঁছে পিবিআই জেলা কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীনের উপস্থিতিতে পরিদর্শন সালামি গ্রহণ করেন। 

পরে পিবিআই টাঙ্গাইলের কনফারেন্স রুমে জেলার সকল অফিসার ও ফোর্সের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভায় মিলিত হন। পিবিআই টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর মামলা সংক্রান্ত তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও মামলার তদারকি করেন। এ সময় তিনি মামলা তদন্তের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এরপর তিনি পিবিআই টাঙ্গাইল জেলার খতিয়ান বই ও ছায়া তদন্ত রেজিস্টারসহ অন্য সকল রেজিস্টার পর্যবেক্ষণ করেন। এদিন সন্ধ্যায় টাঙ্গাইল জেলা পুলিশের এসপি(অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়সারের আমন্ত্রণে পিবিআই ও জেলা পুলিশের যৌথ সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজে যোগদান করেন। সেখানে তিনি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

টাঙ্গাইল জেলা পরিদর্শনের দ্বিতীয় দিন শুক্রবার(৩১ মে) বনজ কুমার মজুমদার পিবিআই টাঙ্গাইল জেলার অধিগ্রহণকৃত জমি পরিদর্শন এবং অধিগ্রহণকৃত জমিতে নিজস্ব ভবন নির্মাণ সংক্রান্ত আলোচনা করেন। পরে তিনি টাঙ্গাইল জেলার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মওলানা ভাসানীর মাজার, করটিয়া জমিদার বাড়ি, মির্জাপুর কুমুদিনী ফাউন্ডেশন, ভারতেশ্বরী হোমস্ পরিদর্শন করেন। দর্শনীয় স্থান সমূহ পরির্দশনকালে তার সহধর্মিনী ডা. জয়া মল্লিক সঙ্গে ছিলেন।

টাঙ্গাইল পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন জানান, পিবিআই প্রধানের টাঙ্গাইল জেলা পরিদর্শন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা জেলা পিবিআইয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনজ কুমার মজুমদার মহোদয় গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর মামলা তদন্তের বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। ওই দিকনির্দেশনা পিবিআই টাঙ্গাইলের কর্মতৎপরতায় ব্যাপক ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি