টাঙ্গাইলের মির্জাপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।
রোববার সকালে প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকতা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ ও প্রশাসন প্রাঙ্গন প্রদক্ষিন করে।

র্যালি শেষে বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে পথ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান ও বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা বেগম প্রমুখ।

এদিকে সকালে সদরের সরিষাদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলার আয়োজন করা হয়েছে।

এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ২৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রæয়ারি পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও ম্যানেজিং কমিটির সভা আয়োজনের ব্যবস্থা করা হবে বলে উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান জানিয়েছেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...