০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফটোসেশন করেই সমবায় দিবসের র‌্যালি শেষ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে ৫২তম জাতীয় সমবায় দিবসের ব্যানারে র‌্যালি লেখা থাকলেও শুধু ফটোসেশন (ছবি তোলেই) র‌্যালি শেষ করা হয়েছে। পরে অস্থায়ী মঞ্চে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। র‌্যালিতে হাতে-গোনা কিছু লোক নিয়ে ফটোশসন করায় নানা মহলে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী মঞ্চের সামনে অতিথিদের নিয়ে ছবি তোলার ঘটনা ঘটে এবং ছবি তোলা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তা কার্যালয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ্ আলম প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা আশরাফ তালুকদার প্রমুখ।

এ প্রসঙ্গে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, সমবায় দিবসের র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর ঘুরে ছবি তোলা হয়েছে। শহরে যানজট থাকার কারণে র‌্যালিটি ওইভাবে করা হয়নি। বিষয়টি সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন বলেন, আমি জেনেছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি