১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হাজী জান মোহাম্মদ জামে মসজিদ উদ্বোধন

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুরের নয়া সারাংপুর সাহেব বাড়ির হাজি জান মোহাম্মদ জামে মসজিদ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (৩ মে) জুমার নামাজ পড়ার মধ্য দিয়ে এ মসজিদের উদ্বোধন ঘোষণা করা হয়।

আনুমানিক দুইশত বছরের পুরানো সাহেব বাড়ির এই হাজি জান মোহাম্মদ মসজিদটিতে গম্বুজ ও সুউচ্চমিনার যুক্ত করে তারার আকৃতিতে এবার আধুনিক ভাবে নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক লাইব্রেরিয়ান খন্দকার ফজলুল রহমান, উপ সচিব আবদুল হামিদ, এলাসিন মাওলানা ভাসানী কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার এনামুল করিম শহীদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, মসজিদ কমিটির সভাপতি খন্দকার বদরুল আলম, সাধারণ সম্পাদক আবদুল মোমেন তালুকদার, নাগরপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা সাংবাদিক খন্দকার আছাব মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার জাহিদ মাহমুদ প্রমূখ।

এসময় নামাজ পরিচালনা করেন টাঙ্গাইল জেলা পরিষদ জামে মসজিদের সাবেক ইমাম খন্দকার হামিদ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে আশেপাশের কয়েকটি গ্রামের মুরুব্বিগন প্রথমদিনের নামাজে অংশ নেন। 

নামাজ শেষে দেশ ও জাতিসহ মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও উন্নতি কামনায় দোয়া করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি