১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। রোববার (২৯ অক্টোবর) দিনগত রাতে নিজ বাড়ি ও বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- গোবিন্দাসী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা, ফলদা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ময়নাল হোসেন, বিএনপির কর্মী গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের জিয়াউল হক জিয়া, বিএনপির কর্মী ফলদা ইউনিয়নের ফলদা দিঘুলিয়াপাড়া গ্রামের শহিদুল ইসলাম।

ভূঞাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, চলমান এক দফার আন্দোলনকে বাধাগ্রস্ত করতে মাঠপর্যায়ে ভীতি সৃষ্টির চেষ্টায় তাদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন মামলা নেই বলে দাবি করেছেন তিনি।

সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ। তিনি জানান , বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেফতার করে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি