০১:৪৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এ প্লাস না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা

আব্দুল লতিফ, ঘাটাইল | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে প্রত্যাশিত এ প্লাস না পেয়ে বি (৩.৩৯) গ্রেড পাওয়ায় আসফিয়া মুন্না নিপা (১৬) নামে এক ছাত্রী ঘরের আড়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

সে উপজেলার আথাইল শিমুল গ্রামের আরশেদ আলী ও শামসুন্নাহার দম্পত্তির মেঝ সন্তান এবং আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার ও স্থানীয়রা জানায়, মা বাবা দুজনেই চাকুরীজীবী। বাবা ঢাকায় একটি বেসরকারী কোম্পানিতে আর মা মধুপুর হাসপাতালে চাকুরী করেন। তারা ঘাটাইল সদর হাসপাতালের পেছনে ভাড়া করা বাসায় থাকত। সোমবার দুপুরে বাসায় ছয় বছরের ছোট বোন ছাড়া আর কেউ ছিল না। এসএসসি পরীক্ষার  ফলাফল ঘোষণা হলে সে এ প্লাস না পেয়ে বি গ্রেড পেলে লজ্জায় ঘরের আড়ের সাথে ফাঁস দিয়ে আতœহত্যা করে। 

পরে স্থানীয়রা দেখে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। তিন বোনের মধ্যে নীপা ছিল মেধাবী। বড় বোন টাঙ্গাইল পলিটেকনিক্যালের ছাত্রী, আর ছোট বোন এখনো স্কুলের গন্ডিতে পা রাখেনি।

আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর চৌধুরী বলেন, নীপা অনেক মেধাবী ছাত্রী ছিল। এ প্লাস পাওয়ার মতো মেধা তার ছিল। সে অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছিল। তার আতœহত্যা করার বিষয়টি মেনে নিতে পারছি না।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুল আলম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি