১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৯ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশ বিস্তার রোধে প্রজনন স্থান নষ্ট করার জন্য সচেতনতা তৈরির লক্ষে রোববার থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী কার্যক্রম চলবে। পরিচ্ছন্নতা অভিযানে শহরের হটস্পটে এডিস মশা এবং মশার প্রজনন স্থানগুলোতে শনাক্ত ও নির্মূলসহ ঘরবাড়ি ও প্রতিষ্ঠান পরিদর্শন করে সকলকে সচেতন করা হবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম জানান, ডেঙ্গু প্রতিরোধে শহরের ১৪টি স্থান চিহ্নিত করা হয়েছে। এ সব স্থানে একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হবে। প্রথম পর্যায়ে সবাইকে সচেতন করা হবে। এরপর যদি কোন প্রতিষ্ঠান অপরিষ্কার থাকে তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এরই ধারাবাহিকতায় দুপুরে টাঙ্গাইলে ২৫০শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জেলা প্রশাসন এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক শামীম আরা রিনি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো, আবুবকর সরকার,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি