১২:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

"প্রতি ইঞ্চি জমি - চাষ করবো আমি" শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করেছেন এমপি।

মঙ্গলবার (১২ মে) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে এবং উপজেলা পরিষদের অর্থায়নে করোনায় বিপর্যস্ত পরিস্থিতিতে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রতিপালনে বসতবাড়ির আঙ্গিনায় ও সম্ভাব্য স্থানে শাক সবজি আবাদের লক্ষ্যে উপজেলার বাংড়া ইউনিয়নের নিরাপদ সবজি গ্রাম ব্রজগাতী গ্রামে উপস্থিত হয়ে উপজেলার ২ হাজার ১ শত ৫০ জন কৃষকদের মাঝে সবজি চাষের জন্য লাল শাক, ডাটা শাক, পুঁই শাক, ঢেঁড়স, ঝিঙা, ধুন্দুল ও মিষ্টি কুমড়ার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা মামুন ও সুফিয়া আক্তার প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, আবাদি জমি ফেলে না রেখে প্রতি ইঞ্চি জমি ব্যবহারের যে নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন তা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় আর্থিক ব্যবস্থাপনায় আমাদের কালিহাতী উপজেলার ২ হাজার ১ শত ৫০ টি পরিবারকে বাড়ির আঙিনা ও তার আশেপাশের পতিত জমি চাষের আওতায় আনার প্রক্রিয়ার অংশ এই কার্যক্রম। এই কার্যক্রম করোনা পরিস্থিতিতে বিশ্বব্যাপী যে খাদ্য সংকট তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে তা প্রতিহত করা সম্ভব হবে বলে আমি মনে করি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি