১০:০৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও প্রতিরোধ মিছিল 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৯ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, পুলিশ হত্যা, সাংবাদিকদের মারধর, অপরাজনীতি ও হরতালের প্রতিবাদে টাঙ্গাইলে শান্তি সমাবেশ ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বেলা সাড়ে ১১ টায় পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে সমাবেশ শেষে প্রতিরোধ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-(৮) বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, টাঙ্গাইল (২) গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাহার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রউফ চাঁন মিয়া, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর প্রমুখ।

মিছিলে জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি