১১:২৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আশরাফ গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীকে অর্থ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার তক্তারচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, জাপা নেতা কাজী আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে দু’টি মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা জারি ছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

ওসি আরও জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়। মামলা দুটিই ঢাকার আদালতে করা। ওই দুই মামলায় তিনি সাজা প্রাপ্ত ছিলেন। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, কাজী আশরাফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে দুইবার টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি সখীপুর উপজেলা থেকে উপজেলা পরিষদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি