০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হযরত আলী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর পৌর বিএনপির সভাপতি ও মির্জাপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর সাবেক চেয়ারম্যান হযরত আলী মিঞাকে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি করা হয়েছে। 

গত ১৯ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি স্বাক্ষরিত পত্রে তাকে সহসভাপতি করা হয়। বৃহস্পতিবার সন্ধায় হযরত আলী মিঞা সাংবাদিকের এই তথ্য নিশ্চিত করেন। 

তাকে দেয়া পত্রে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব আজাদ সাহেব ব্যক্তিগত সমস্যার কারণে দলীয় কার্যক্রমে যথাযথ ভাবে অংশ গ্রহণ করতে পারছেন না বিধায় তাহাকে তার পদ থেকে অব্যহতি দিয়ে সংগঠনের গঠন তন্ত্রের ১১ এর ঘ এবং ১৪ এর খ ধারা অনুযায়ী আপনি হযরত আলী মিঞাকে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পদে কো-অপ্ট করা হলো।

এদিকে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞাকে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মনোনীত করায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

তিনি সাংবাদিকদের বলেন, দেশ নায়ক তারেক রহমান দেশ ও গণতন্ত্র রক্ষার যে এক দফা আন্দোলনের যে ডাক দিয়েছেন তিনি তার সর্বোশক্তি নিয়ে রাজপথে থেকে সেই আন্দোলন সফল করতে ভূমিকা পালন করে যাবেন। এ জন্য তিনি দলের সকলস্তরের নেতাকর্মীসহ গণতন্ত্রমনা সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি