১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সড়কে বাবা মেয়েসহ প্রাণ হারালেন ৬ জন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে মাটি ভর্তি ড্রাম ট্রাক যাত্রীবাহি সিএনজি চালিত অটো রিক্সা ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত এবং ১ জন যাত্রী আহত হয়েছেন। 

সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের বেলতৈল বটতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন, উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের খলিল মিয়া ছেলে হৃদয় (১৮) কুড়াতলী গ্রামের জহুর উদ্দিনের ছেলে সোনাম উদ্দিন (৬০), একই গ্রামের হাশেম আলীর ছেলে মাশরাফুল (৮), হাফিজ উদ্দিন (৬০) ও তার মেয়ে রেনু আক্তার (২৫), ঘাগরাইল এলাকার জাকির মাস্টার (৪০)। নিহতরা প্রত্যেকেই সিএনজি চালিত অটো রিকসার যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ১ জনকে কুমুদিনী  হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকালে সখিপুর থেকে হাটুভাঙার দিকে ছেড়ে আসা মাটি ভর্তি দ্রুত গতির একটি ড্রাম ট্রাক সামনে থাকা যাত্রীবাহি সিএনজিকে ওভারটেক করতে না পেরে সিএনজিকে চাপা দেয় এবং বিপরীত দিক থেকে আসা আরো একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটায়। এতে প্রাইভেটকারটিও দুমড়ে-মুচরে যায়। 

এ দুর্ঘটনায় সিএনজি উল্টে দুমড়ে মুচরে গিয়ে যাত্রী হৃদয় ও মাশরাফুল ঘটনাস্থলে মারা যায়। অপর যাত্রী সোনাম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফিজ উদ্দিন ও তার মেয়ে মারা যায়। 

প্রাইভেটকারের চালক আহত রাব্বি জানান, ড্রাম ট্রাকের চালক সিএনজিকে ওভারটেক করতে গিয়ে না পেরে সিএনজিকে চাপা দেয় এবং  প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ বাদে। 

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত  করে বলেন, ড্রাক ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি