১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সভাপতি শাহ আলম, সম্পাদক পবিত্র

কালিহাতী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২০ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সকলের সম্মতিক্রমে টাঙ্গাইল প্রেসক্লাবে যাচাই-বাছাই শেষে শাহ আলমকে সভাপতি ও দাস পবিত্রকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করেন টাঙ্গাইল প্রেসক্লাব। 

কমিটির অন্যান্য সদস্যরা হলো, সহ-সভাপতি মীর আনোয়ার (সমকাল), তারেক আহমেদ (যুগান্তর); যুগ্ম-সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম লিটন (যায়যায়দিন), সোহেল রানা (আলোকিত সকাল); কোষাধ্যক্ষ মেহেদী হাসান চৌধুরী (কালবেলা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান শেলী (গণমুক্তি), ক্রীড়া সম্পাদক সুমন চন্দ্র ঘোষ (জাগরণ), দপ্তর সম্পাদক মনির হোসেন (আজকালের খবর)। কার্যকরী সদস্য রশীদ আহমেদ আব্বাসী (নিউজ ফেয়ার), কামরুল হাসান (পূর্বাকাশ), রঞ্জন কৃষ্ণ পন্ডিত (আলোকিত বাংলাদেশ), কামরুল হাসান মিয়া (অবজারভার), আব্দুস সাত্তার (ভোরের পাতা)। 

উল্লেখ্য, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা ও কালিহাতীতে দুটি প্রেসক্লাব ছিল। 

প্রত্যেক উপজেলায় একটি করে প্রেসক্লাব থাকার নির্দেশ আসার পর এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়ও একটি মাত্র প্রেসক্লাব গড়ার লক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহম্মেদের বিশেষ প্রচেষ্টায় এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি দাস পবিত্র এলেঙ্গা প্রেসক্লাবের বিলুপ্তি ঘোষণা করে কালিহাতী প্রেসক্লাবের সাথে একাত্মতা প্রকাশ করেন। 

পরে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেন। 

এছাড়া টাঙ্গাইল প্রেসক্লাবের যাচাই-বাছাই শেষে কালিহাতী প্রেসক্লাবের মোট ৪৩ জন সাধারণ সদস্য মনোনিত হয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির আহবায়ক কাজী জাকেরুল মওলা, কার্যকরী সদস্য ও আহবায়ক কমিটির সদস্য সচিব ইফতেখারুল অনুপম, যুগ্ম-সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম, কালিহাতী প্রেসক্লাবের উপদেষ্টা মীর্জা শাকিল, জুবায়েদ মল্লিক বুলবুল, অরণ্য ইমতিয়াজ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি