১২:৪৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধর্ষণ মামলায় জামিন পেয়ে শোডাউন করলেন বড় মনির

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের আলোচিত ধর্ষণ মামলার আসামি টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া ওরফে বড় মনির জামিন পাওয়ায় টাঙ্গাইল শোডাউন করেছে তার সমর্থক নেতাকর্মীরা।

শনিবার বিকেলে টাঙ্গাইল শহরে শোডাউন করে টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সামনে গিয়ে আলোচনা সভা করে বড় মনি ও তার ছোট ভাই টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির।

সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান।

বক্তারা বলেন,মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা থেকে মহাসচিব বড় মনির মুক্তি পাওয়ায় আমরা আনন্দিত। যারা এই ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে টাঙ্গাইলকে আবার সন্ত্রাসের রাজৎ কায়েক করতে চেয়েছিলেন তাদের জবাব দিয়েছে হাইকোর্ট।

উল্লেখ্য, গত সোমবার ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়ার দিন ধার্য ছিল। সে অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আপিল বিভাগে ডিএনএ পরীক্ষার ফলাফল জমা দেয়া হয়। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে বলা হয় কিশোরীর জন্ম দেওয়া শিশুটির জৈবিক পিতা গোলাম কিবরিয়া নন। পরে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেন। এর ফলে গোলাম কিবরিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রইল। এখন তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

চলতি বছরের ৫ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় ওই নারী মামলায় অভিযোগ করেন, গোলাম কিবরিয়া গত বছর ১৭ ডিসেম্বর তাকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্তা হয়ে পড়েন। পরে গত ২৯ মার্চ তার গোলাম কিবরিয়ার শ্বশুড়বাড়িতে ডেকে নিয়ে তাকে মারপিট করা হয় এবং বড় মনি তাকে আবার ধর্ষণ করেন। মামলায় বড় মনি’র স্ত্রী নিগার আফতাবকেও আসামী করা হয়। পরে ওই কিশোরী আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়। ওই সময় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়। সেই ডাক্তারি পরীক্ষায় ওই কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বার প্রমাণ পাওয়া যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি