১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে চরমপন্থী দলের দুই নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ জুন ২০১৬ | | ২৮৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া এলাকা থেকে চরমপন্থী দলের দুই আঞ্চলিক নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার বিকেলে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ তাদের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) -১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া এলাকার মরহুম খোরশেদ মিয়ার ছেলে ও চরমপন্থী দলের আঞ্চলিক নেতা খোকা (৩০) ও মুকুল (৩৩) কে গ্রেফতার করা হয়।

হুগড়া এলাকায় চরমপন্থী দলের আধিপত্যতা বিস্তারকে কেন্দ্র করে ২০১৪ সালে ১০ আগস্ট চরমপন্থ’ী নেতা হক সাহেব হত্যা হয়। গ্রেফতারকৃত দুইজন এ হত্যা মামলার এজাহার ভুক্ত প্রধান আসামী বলে জানা তিনি।

এসময় তাদের কাছ থেকে এ হত্যাকান্ডে ব্যবহৃত রিভলবারটিও উদ্ধার করেছে র‌্যাব।

তাদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি