১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ পুলিশের এসআই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে মনসুর নামের পুলিশের এক এসআই মারাত্মক দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার এলেঙ্গা হাইওয়ে দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ইউরেনিয়াম ফুয়েল নিয়ে যাওয়া নিরাপত্তার দেয়ার সরকারি নির্দেশ পালনকালে কালিহাতী থানার এসআই মনসুর বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে মারত্মকভাবে আগুনে দগ্ধ হন।

কালিহাতীর এলেঙ্গা উৎসব ফিলিং স্টেশন সংলগ্ন পুরাতন রেস্টুরেন্টের তিন তলা বিল্ডিংয়ের ছাদে ডিউটিরত ছিলেন এসআই মনসুর।

এ বিষয়ে কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, শুক্রবার ভোরে এলেঙ্গা উৎসব ফিলিং স্টেশন সংলগ্ন পুরাতন রেস্টুরেন্টের তিন তলা বিল্ডিংয়ের ছাদে ইউরেনিয়াম ফুয়েল বহনের নিরাপত্তার ডিউটিরত থাকাকালীন বিল্ডিংয়ের ছাদের পূর্ব পাশে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এতে ছাদ ঘেঁষে যাওয়া ৩৩ হাজার ভোল্টের তারে আগুন লাগলে আগুনের গোলা এসআই মনসুরের শরীরে এসে পরে ও সারা শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়। তাৎক্ষণিক পাশে ডিউটিতে থাকা নায়েক নাজমুল আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হন।

তিনি আরও বলেন, এ সময় কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ফারুক উৎসব ফিলিং স্টেশনের পাশে রাউন্ড ডিউটিতে ছিলেন। খবর পেয়ে তিনি  দ্রুত ছাদে গিয়ে আগুন নেভান। পরে এসআই মনসুরকে চিকিৎসার জন্য দ্রুত টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি