১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে তেলের গোডাউনে আগুন, ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে তেল ভর্তি ড্রাম রাখার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১১ টায় উপজেলার কচুয়া বাজার এলাকায় যমুনা অয়েল এর সখীপুরের পরিবেশক মোঃ শওকত হোসেনের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে সখীপুর, নলুয়া বিএএফ এবং বাসাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ওই  গোডাউনে রাখা প্যাট্রুল , ডিজেল, অকটেন এবং মবিল ভর্তি চার শতাধিক ড্রাম, তেল ভর্তি দুটি তেলবাহী ট্রাক, দুটি মোটরসাইকেল এবং টিনসেড গোডাউন পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা জানা গেছে। 

ওই গোডাউনের মালিক এ ঘটনায় অসুস্থ হয়ে পড়লে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার, জেলা ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহীনুর রহমান।

এ ব্যাপারে জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া জানান, তেল ও মবিল ভর্তি চার শতাধিক ড্রাম ও চার হাজার লিটার তেল ভর্তি দুটি ট্রাক, দুটি মোটরসাইকেল এবং গোডাউন পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুতের শর্টসার্কিট কিংবা শ্রমিকদের বিড়ি সিগারেটের ফেলে দেওয়া আগুন থেকে আগুনের লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি