০২:৩২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অরণখোলা ইউনিয়ন পরিষদের সাথে সনাকের মতবিনিময় সভা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, সকাল ১১ টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের উদ্যোগে ‘চাই স্বচ্ছ- জবাবদিহিমূলক ও সুশাসিত ইউনিয়ন পরিষদ’ প্রতিপাদ্যে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। 

সভায় অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো: আব্দুর রহিম-এর সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় পরিষদের সেবার মানোন্নয়নে সনাক সহ-সভাপতি মো: আব্দুল মালেক, সনাক সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম ও ইউপি সদস্য মিনারা বেগম বক্তব্য রাখেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন সনাকের স্থানীয় সরকার বিষয়ক উপকমিটির আহ্বায়ক তপন কুমার গুন।

সভায় বিগত এপ্রিল ’১৯ মাসে অনুষ্ঠিত ওয়ার্ড সভায় নাগরিকদের প্রস্তাবকৃত প্রস্তাবনাগুলো এবং পরিষদ কর্তৃক প্রদেয় প্রতিশ্রুতির অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়, যা পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের বরাদ্দ দিয়ে বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। 

নাগরিকদের প্রস্তাবনার বিপরীতে পরিষদের প্রতিশ্রুতির অগ্রগতি তুলে ধরতে গিয়ে পরিষদের চেয়ারম্যান মো: আব্দুর রহিম বলেন, অনেক ক্ষেত্রেই আমাদের অগ্রগতি হয়েছে। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতাও রয়েছে। নাগরিকদের প্রত্যাশা আমাদের প্রতি অনেক বেশী কিন্তু বাস্তবতা হলো সীমিত সম্পদ নিয়ে আমাদের কাজ করতে হয়। ফলে সকলের প্রত্যাশা আমরা সমানভাবে পূরণ করতে পারি না। তবে পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আগামীতেও থাকবে। 

মতবিনিময় সভায় এসময় সনাক সদস্যবৃন্দ, টিআইবি’র প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি