০১:৪০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে দিনভর হয়ে গেল কবি, শিক্ষক ও সাংবাদিকদের শরৎ আড্ডা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৭ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে দিনভর হয়ে গেল কবি, শিক্ষক ও সাংবাদিকদের শরৎ আড্ডা। শতাধিক কবি, শিক্ষক ও সাংবাদিক আড্ডা দিতে বসে শরৎ ঋতুকে নানা ভাবে আলোচনা করলেন। তাদের আলোচনায় যেন মন ছুঁয়ে যায়। শরতের বর্ণনা করতে গিয়ে কেউ একজন গেয়ে উঠেন ‘আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা।’ শরতের রূপটাই এমন, যে রূপে সাধারণের মনটাও ভাবাবেগে আপ্লুত হয়ে ওঠে। অবসাদগ্রস্ত মনটাতেও নতুন প্রাণের সঞ্চার করে।

আবার কেউ একজন শরৎ কে বর্ণনা করে বলেন, শরৎ হলো ফসল সম্ভাবনার। কৃষিনির্ভর বাংলার বুকে প্রাপ্তির আশা জাগিয়ে তোলে শরৎ। কৃষকেরা নবান্নের আশায় দিন গোনেন। আবেগের সুরে অনেক বলেন, শরৎ যেন দিন দিন হয়ে উঠছে বইয়ের পাতার বাসিন্দা। এই ইট পাথরের শহরে নাগরিক জীবন এক অনিশ্চয়তার মধ্যে ছুটছে, যখন রুটিরুজির সন্ধানে ব্যতিব্যস্ত অনেকেই, তখন শরতের অপরূপ বিভা দেখার ফুরসত কোথায়? তা ছাড়া যে কাশফুল শরতের আগমনী বার্তা নিয়ে আসে, দিন দিন হারিয়ে যাচ্ছে সেই বনতল। উঠছে গগনচুম্বী ইমারত। এরমধ্যে আশার কথাও শুনিয়েছেন কেউ কেউ। তারা বলেছেন, প্রকৃতির সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যতই আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে রোবটিক করে তুলি না  কেন, শরৎ আমাদের ডাক দিয়ে যাবেই। অন্তরের মৃদঙ্গে ঘা দেবেই। 

শনিবার মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এই আড্ডার আয়োজন করা হয়। সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘সৃজন মির্জাপুর’ এই শরৎ আড্ডার আয়োজন করে। 

সৃজন মির্জাপুর এর সভাপতি শহিনুর রহমান খানের সভাপতিত্বে আড্ডায় আলোচনা করেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, পশ্চিম বাংলা থেকে আগত প্রকৃতিপ্রেমী কবি দীণেশ চন্দ্র সরকার, মির্জাপুরের কবি গোপাল কর্মকার, কবি নজরুল ইসলাম, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, প্রেসক্লাব মির্জাপুর এর সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাবেক সভাপতি নিরঞ্জন পাল, আলহাজ শফিউদ্দিন মিঞা এবং একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, সৃজন মির্জাপুর এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলি প্রমুখ। 

দিনভর এই আয়োজিত এই আড্ডায় উপজেলার শতাধিক কবি, শিক্ষক ও সাংবাদিক ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি