০৪:০৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সর্বজনীন পেনশন স্কীম প্রত্যাহারের দাবিতে মাভাবিপ্রবিতে মানববন্ধন 

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩ জুন ২০২৪ | |
, টাঙ্গাইল :

সর্বজনীন পেনশন স্কীম বিধিমালা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

সোমবার (৩রা জুন) সকাল ১১ টায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে , মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এমানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের উপদেষ্টা ও মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মফিজুল ইসলাম মজনু, মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. ইকবাল বাহার বিদ্যুৎ বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদ খান ভাসানী। 

মানববন্ধনে বক্তারা সর্বজনীন পেনশন স্কীম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে প্রত্যাহার না করা হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন। 

মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও অফিসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের গৃহীত কর্মসূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ২য় দিনে মানববন্ধন ও মৌনমিছিল কর্মসূচি পালিত হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি