০৮:৫২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে নিখোঁজের ৩ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর থেকে নিখোঁজের তিন দিন পর সাগর আহমেদ নামে এক অটোচালকের মরদেহ মধুপুরের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে মধুপুর বনাঞ্চলের সেহড়াতল জঙ্গল থেকে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত অটোচালক সাগর গোপালপুর পৌরসভার ভুয়ারপাড়া গ্রামের সমেশ মিয়ার ছেলে।

গোপালপুর থানার ওসি (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী জানান, গত শনিবার গোপালপুর থানাব্রিজ থেকে সাগর আহমেদ অটোতে ভাড়ার যাত্রী উঠিয়ে মধুপুর গিয়ে নিখোঁজ হন।

পরদিন ২৮ ফেব্রুয়ারি সাগরের বাবা গোপালপুর থানায় ছেলে নিখোঁজের ঘটনায় ডায়েরি করেন।

মধুপুর উপজেলার অরখোলার ফাঁড়ির ওসি (তদন্ত) হাসান জানান, মঙ্গলবার রাতে মধুপুর বনাঞ্চলের সেহড়াতল জঙ্গল থেকে সাগর আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা গলায় গামছা ঢুকিয়ে চালককে হত্যার পর অটো নিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

মধুপুর থানার ওসি কামাল খবরটি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি