০২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ক্যান্সার আক্রান্ত পঞ্চম শ্রেণীর ছাত্র দেব সূত্রধরের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্র দেব সূত্রধরের জীবন বাঁচাতে এগিয়ে আসুন। সে ভ্রুনমেরু ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে কোলকাতা ঠাকুর পুকুরঘাট ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

উন্নত চিকিৎসা দেয়া হলে শিশুটিকে বাঁচানো সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের উত্তর বেতডোবা গ্রামে তার বাড়ী। শিশুটির পিতা দুলাল চন্দ্র সূত্রধর পেশায় একজন কাঠমিস্ত্রি। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। টাকার অভাবে শিশুটির চিকিৎসা বন্ধ রয়েছে। 

শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। চিকিৎসার টাকা যোগাড় করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দেব সূত্রধরের পিতা দুলাল চন্দ্র সূত্রধর। চিকিৎসার পেছনে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। 

এমতাবস্থায় শিশু দেব সূত্রধরের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের  আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭১৬-১০৪৮২৭, ০১৬৭৬-৯২০৫৬৫। আর সাহায্য দিন এই ডাচ বাংলা ব্যাংক হিসাব নং- ০১৬৭৬-৯২০৫৬৫৬। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি