০৫:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইঁদুর মারার বিষ খেয়ে মারা গেল ভাই-বোন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ঘরে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের শাহ আলম মিয়ার ছেলে তাওহীদ মিয়া (৪) ও মেয়ে তানজিলা আক্তার (২)।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন শাহ আলমের স্ত্রী। এ সময় ঘরে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে তাওহীদ ও তানজিলা। পরে বিষয়টি টের পেয়ে দুই শিশুকে উদ্ধার করে প্রথমে পেঁচারআটা বাজারে নিয়ে যান। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রসুলপুর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান কাজী মাহবুব উল হক ব‌লেন, ঘ‌রে থাকা বিষ খে‌য়ে তাদের মৃত্যু হ‌য়ে‌ছে ব‌লে জে‌নে‌ছি। পু‌লিশ ঘটনাস্থ‌লে র‌য়েছে। তারা তদন্ত কর‌ছে। সেখা‌নে ইউপি সদস্য ও গ্রাম পু‌লি‌শের সদস্যরাও র‌য়ে‌ছে।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে বিস্তারিত জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি