০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কৃষকের মধ্যে বিনামূল্যে  মালটা চারা বিতরণ ও প্রশিক্ষণ প্রদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বিনামূল্যে কৃষকের মধ্যে ১ হাজার ৩৩৫টি মালটা চারা বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার এ উপলক্ষে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মালটা চারা বিতরণ ও প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা কৃষি প্রশিক্ষণ হলে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুর রাজ্জাক। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমাইয়া আফরিন ঝুমা উপস্থিত ছিলেন।

মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩০জন কৃষকের মধ্যে প্রশিক্ষণ প্রদান শেষে ১ হাজার ৩৩৫টি মালটা চারা ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি