০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলের ৮টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৮টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ১২ নেতার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে। রোববার(৩ ডিসেম্বর) ও শনিবার(২ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের প্রস্তাবকারী-সমর্থনকারী ও আইনজীবীদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম এ ঘোষণা দেন। রোববার টাঙ্গাইল-৫, ৬, ৭ ও ৮ আসনের এবং শনিবার টাঙ্গাইল-১, ২, ৩ ও ৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। 

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের বিপরীতে ৭১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৮জন, স্বতন্ত্র প্রার্থী ২৩ জন, জাতীয় পার্টির ৯ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ৩ জন এবং অন্যান্য দলের ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৭১ জনের মধ্যে ১ শতাংশ ভোটারের নাম-সাক্ষরে গড়মিল, ঋণ খেলাপী, দলীয় প্রধানের প্রত্যয়ন না থাকা ইত্যাদি কারণে ৬টি সংসদীয় আসনের ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে। 

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। তিনি গোপালপুর উপজেলা পরিষদের পদত্যাগকারী চেয়ারম্যান। টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদা রহমান খান। তিনি একই আসনের অপর স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আমানুর রহমান খানের স্ত্রী। টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে জাসদ(ইনু) প্রার্থী এসএম আবু মোস্তফা। টাঙ্গাইল-৫(সদর) আসনে কেন্দ্রীয় বিএনপির নিবার্হী কমিটির বহিষ্কৃত সদস্য খন্দকার আহসান হাবিব (স্বতন্ত্র) এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মেহেনিগার হোসেন তন্ময়(স্বতন্ত্র)। টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকেরুল ইসলাম উইলিয়াম(স্বতন্ত্র), কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি কাজী এটিএম আনিছুর রহমান বুলবুল(স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান হিমু(স্বতন্ত্র), সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা খন্দকার ওয়াহিদ মুরাদ(স্বতন্ত্র), মো. আব্দুল হাফেজ বিল্লাহ (স্বতন্ত্র) এবং সৈয়দ মাহমুদুল ইলাহ (স্বতন্ত্র)। টাঙ্গাইল-৭(মির্জাপুর) আসনে রাফিউর রহমান খান ইউসুফজাই(স্বতন্ত্র)। 

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম প্রার্থীদের ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যা তুলে ধরেন। তিনি জানান, অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাদের মধ্যে অনেকের দৈবচয়ন (এলোপাথাড়ি বাছাই) প্রদ্ধতিতে পরীক্ষা-নিরীক্ষায় ভোটারদের স্বাক্ষর জালিয়াতি, মৃত ভোটারদের নাম যুক্ত করা হয়েছে। এছাড়া কোন কোন প্রাথীর মনোনয়নপত্র ঋণ খেলাপী ও অসম্পূর্ণ মনোনয়নপত্র দাখিল এবং দলীয় প্রধানের সম্মতি সূচকপত্র না থাকায়ও মনোনয়নপত্র বাতিল হয়েছে।

তিনি আরও জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি