০২:২৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিপৎসীমার উপরে যমুনাসহ ৩ নদীর পানি 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলার সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে শনিবার যমুনাসহ জেলার প্রধান তিনটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও জেলার অন্যান্য ছোট-বড় একাধিক নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁইছঁই। ফলে জেলার বিভিন্ন উপজেলায় নিম্নাঞ্চলে নতুন করে পানি প্রবেশ করছে। ইতোমধ্যে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়াসহ যমুনা চরাঞ্চলে বেশ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে। 

এসব নদ-নদীর পানি বৃদ্ধির কারণে জেলার ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর, নাগরপুর ও মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। এরফলে ঘরবাড়ি, কবরস্থান, ফসলি জমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হচ্ছে। দিশেহারা নদীপাড়ের ভাঙন কবলিত মানুষ। এছাড়াও ইতোমধ্যে নিম্নাঞ্চলে পানি প্রবেশের ফলে রোপনকৃত ধানের চারা ও বীজতলা তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায়  ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও বংশাই নদীর পানি মির্জাপুর পয়েন্টে ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২০ সেন্টিমিন্টার ও মধুপুর পয়েন্টে ২ সেন্টিমিটার কমে ৩ মিটার ৭৫ সেন্টিমিটার এবং কাউলজানি পয়েন্টে ১ মিটার ১৩ সেন্টিমিটার উপর, ফটিকজানী নদীর নলচাপা পয়েন্টে ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৭০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার এসব নদীর পানি আরও কয়েক দিন বৃদ্ধির আশঙ্কা করছে জেলা পানি উন্নয়ন বোর্ড।

ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পূর্বপাড়া গ্রামের কৃষক মো. রাশেদ আলী বলেন, কয়েকদিন আগে প্রায় ৩ বিঘা জমিতে ধানের চারা রোপন করলাম। গত শুক্রবার বিকেল থেকে সেই জমিতে যমুনা নদীর পানি প্রবেশ করে তলিয়ে যাচ্ছে। আমার একার নয়, আশপাশের বেশ কয়েকজন কৃষকের রোপনকৃত ধানের চারা ও বীজতলা তলিয়ে গেছে। এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে চারা পচে নষ্ট হবে। 

এ বিষয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, কিছুদিন আগেও টাঙ্গাইলের যমুনা নদীসহ জেলার ছোটবড় সকল নদ-নদীর পানি কমতে থাকলেও হঠাৎ কয়েকদিন যাবৎ আবারও পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাবে। এরপর পানি কমতে শুরু করবে। 

তিনি আরও জানান, পানি বৃদ্ধি পেলেও বড় ধরণের বন্যার সম্ভাবনা নেই।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি