০৫:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্ট কালিহাতী কলেজ শাখার উদ্যোগে টাঙ্গাইলের কালিহাতী কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত জিপিএ-৫ এবং গোল্ডেন এ+ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। 

সোমবার (১৪অক্টোবর) দুপুরে কালিহাতী কলেজ হলরুমে কালিহাতী কলেজের ১ম ও ২য় বর্ষের ৪৪ জন জিপিএ-৫ এবং গোল্ডেন এ+ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। 

প্রত্যেক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী এককালীন ৫ হাজার টাকা, এক সেট বই এবং বিনামূল্যে কালিহাতী কলেজে দুই বছর লেখা-পড়া করার সুযোগ পাবে। অন্যদিকে গোল্ডেন এ+ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা এক সেট বই এবং অন্যান্য সুযোগ সুবিধার সাথে প্রতি মাসে ৩ হাজার টাকা করে নগদ বৃত্তি পাবে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্ট কালিহাতী কলেজ শাখার আহবায়ক প্রফেসর শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী কলেজ পরিচালনা পরিষদের দাতা সদস্য বেগম রাবেয়া সিরাজ এবং কালিহাতী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক, কালিহাতী কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষার্থী বৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত এস এস সি পরীক্ষাতে যেসব শিক্ষার্থী জিপিএ-৫ এবং গোল্ডেন এ+ পেয়ে কালিহাতী কলেজে ভর্তি হয়েছে তারা এই বৃত্তির জন্য বিবেচিত হন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি