০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশ লাইনস্ স্কুলকে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে-মাহবুব আলম

তনয় বিশ্বাস ও সাব্বির আহম্মেদ | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৯ মার্চ ২০১৭ | | ৭২২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম বলেছেন, পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়কে লেখা পড়ার পাশাপাশি খেলাধূলাসহ সর্বঅঙ্গনে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। আর এজন্য অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের সার্বিক সহযোগিতার প্রয়োজন।

টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল শনিবার বিকেলে পতাকা উত্তোলন, প্রতিযোগীদের শপথ গ্রহন, মশার প্রজ্জ্বলন, বেলুন উড্ডয়ন ও কপোত অবমুক্তকরণের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার শুরু হয়।

পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস) শফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও পুলিশ লাইনস্ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খন্দকার, উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিনসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহনর করেন। দিনব্যাপী অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল র‌্যাফেল ড্র। প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে লটারীর কুপন বিতরণ করা হয়।

র‌্যাফেল ড্র শেষে শিক্ষার্থীদের অভিভাকরা অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহন করেন। ক্রীড়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আব্দুল কদ্দুছ ও অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক তানজিয়া আক্তার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি