০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফণীর আঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে ভূঞাপুরে প্রস্ততি সভা ও মাইকিং

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

ভারত থেকে ধেয়ে আসা ফণীর আঘাতের হাত থেকে জনসাধারনকে সর্তক করতে টাঙ্গাইলের ভূঞাপুরে শুক্রবার সকাল থেকে মাইকিং করে প্রচারণা করছে উপজেলা প্রশাসন। সকাল থেকে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে জনগণকে সর্তক থাকতে মাইকিং করা হয়। 

এছাড়া বৃহস্পতিবার বিকেলে ফণীর দূর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি সভা করেছে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে তাৎক্ষনিক এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার, অলোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ, সুশাসনের জন্য নাগরিক-সুজনের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহম্মদ, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর থানার এসআই আব্দুর রহিম, সহকারি কৃষি কর্মকর্তা রাশিদুল ইসলামসহ ফায়ার সার্ভিস কর্মকর্তা, দূর্যোগ কমিটির নেতৃবৃন্দ।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, ফণীর আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি এড়াতে আগাম প্রস্তুতি হিসেবে এলাকায় মাইকিং, কন্টোল রুম খোলা, অ্যাম্বুলেন্স, শুকনো খাবারসহ ভলেন্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি