১১:৩০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সালাম পিন্টুর পরিকল্পনায় ২১ আগষ্ট গ্রেনেড হামলা করা হয় : আওয়ামী লীগ নেতা রোমেল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৭ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-২ আস‌নের ‌বিএনপির তৎকালীন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিলো এবং তার ভাই মওলানা তাজ উদ্দীনের নেতৃত্বে সেদিন গ্রেনেড হামলা করা হয়। বাংলার মাটিতে যেন আর সালাম-পিন্টুদের জন্ম না হয় ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন ঢাকা ক্লা‌বের সভাপ‌তি ও আসন্ন জাতীয় সং‌স‌দ নির্বাচ‌নে আওয়ামী লী‌গের ম‌নোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা খন্দকার ম‌শিউজ্জামান রো‌মেল। 

র‌বিবার (২৭ আগষ্ট) দুপু‌রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে দোয়া মাহ‌ফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে তি‌নি এসব কথা বলেন। 

খন্দকার ম‌শিউজ্জামান রো‌মেল টাঙ্গাইল-২ আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের ছেলে। 

খন্দকার মশিউজ্জামান রোমেল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের নেতৃত্বে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা। স্বাধীনতা বিরোধীরা বার বার দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করেও সে সময়ে তারা সফল হয়নি। 

প্রধানমন্ত্রীর উন্নয়ন ও সাফল্য তুলে ধরে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু করে দেখিয়েছেন। নির্মাণ করেছে বঙ্গবন্ধু ট্যানেল, পায়রা বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল, ফ্লাই ওভার, ফোর লেন সড়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণসহ আরও বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়েছেন। এছাড়া শিক্ষার হারও বেড়েছে কয়েকগুন। তাই উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দিতে হবে।

আলোচনা সভায় ইব্রাহীম খাঁ কলেজের সাবেক জি এস মোঃ সুরুজ্জামান সুরুজের সভাপতিত্বে ও ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান রাসেলের সঞ্চালনায় উপ‌স্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়া, জেলা রেলও‌য়ে শ্রমিক লী‌গের সাধারন সম্পাদক রেজাউল করীম, হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি মাহমুদুন্নবী  রন্জু মাষ্টার, মাজহারুল ইসলাম ঠান্ডু , মো. রেজাউল করিম, আইয়ুব আলী,ওয়াহেদুজ্জামান পলাশ, অলোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়াজেদা সালাম পপি প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি