১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে নতুন ডিসি’র যোগদান

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন ২১তম বিসিএস কর্মকর্তা মো. আতাউল গনি।

বুধবার(৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে সদ্য নির্মিত স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন। গত ২৫ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাকে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করে। তিনি টাঙ্গাইল ৩৭তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোছা. মোস্তারী কাদেরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদ উল্লাহ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক(ডিডিএলজি) শরীফ নজরুল ইসলাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করেন।

মো. আতাউল গনি ২১ তম বিসিএস এর মধ্য দিয়ে প্রশাসনে যোগদান করেন। সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কৃতি সন্তান মো. আতাউল গনি একজন সৎ, পরিশ্রমী ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত বলে জানাগেছে।
 
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ছাত্র ছিলেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রীনউইচ এ পড়াশুনা করেন। তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি