১২:৪৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আওয়ামী লীগ বেঁচে আছে ৭৫ সালে প্রতিবাদের জোরে : কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

আজ আওয়ামীলীগের নেতারা আমাকে চিনতে পারেন না ? গালাগালি পারেন ? আমরা প্রতিবাদ না করলে জিয়াউর রহমান এতদিন আপনাদের নরক অথবা ভেস্তে পাঠিয়ে দিতেন। আজকে যে আওয়ামী লীগ বেঁচে আছে ৭৫ সালে প্রতিবাদের জোরে বেঁচে আছে। সেই জন্য বলছি, আওয়ামী লীগের বন্ধুরা, বঙ্গবন্ধু মরলে আপনারা আওয়ামী লীগ ছিলেন না।’ 

বুধবার (১৬ আগস্ট) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মাকড়াই দিবস উপলক্ষ্যে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ৭১ সালে যুদ্ধ করে স্বাধীনতা এনেছিলাম। ভেবেছিলাম আনন্দের (স্থানীয় এক মুক্তিযোদ্ধার নাম আনন্দ) মতো দিন ভালো যাবে। কিন্তু না, পারি নাই। বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে ঘাটাইল, ভূয়াপুর, গোপালপুর, কালিয়াকৈরসহ আমি বহু জায়গায় অস্ত্র হাতে ঘুরেছি। সবার আগে দেখেছি আওয়ামী লীগের লোকেরা পালিয়েছে। আমারে যারা বাবা ডাকত সেইসব একজন লোক কেউ খুঁজে পাই নাই। যারা স্বাধীনতার পর আমার কাছ থাইকা টাকা নিয়া ২০/৫০ পাকি (বিঘা) কইরা জমি কিনছে, তারা একজনও ধরা দেয় নাই। খালি পলাইছে, পলাইছে, পলাইছে। সীমান্তে আদিবাসীরা সেই সময় বলেছে ওরা জাতির পিতাকে হত্যা করেছে, আমরা এর বদলা নেব। ওরা এভাবে জাতির পিতাকে মান্য করেছে। 

আদিবাসীদের কেউ খবর নেয়নি। খালেদা জিয়া খবর নেয়নি তো কোনো কথা ছিলনা। এরশাদ খবর নেয়নি তো কোনো কথা ছিল না। কিন্তু শেখ হাসিনা খবর না নিলে আজ হোক তো কাল হোক কথা হ..বে। আর যাই হোক এবারের ইলেকশনে অন্যান্য বারের মতো, ১৮ সালের মত সিল মাইরা নিতে পারবেন না। আপনারা কেউ ছিল মারতে পারবেন না। এবারের সখীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কা একটাও উঠতে পারে নাই। বক্তব্য দেওয়ার এক পর্যায় তিনি অসুস্থ্য হয়ে পড়েন। এরপর আর বক্তব্য না দিয়ে তিনি চলে যান। 

১৯৭১ সালের ১৬ আগস্ট বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের মাকড়াই নামক স্থানে গুলিবিদ্ধ হন। একইস্থানে হাতেম আলী নামে একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। সেই থেকে এই দিনকে ‘মাকড়াই দিবস’ হিসেবে পালন করা হয়। 

ঘাটাইল কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আঃ হালিম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীরপ্রতীক), সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদি ও ঘাটাইলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি