১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

লৌহজং নদীর মীরের বেতকা পাড় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

তনয় বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ মার্চ ২০১৭ | | ৩৯২৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শহরের প্রাণ লৌহজং নদী উদ্ধার কার্যক্রম নতুন উদ্দীপনায় শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার পৌরএলাকার মীরের বেতকায় লৌহজং নদীর পাড় পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।

জানা যায়, সকালে লৌহজং নদী পাড়ের অবৈধ স্থাপনা ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করেন জেলা প্রশাসন ও উদ্ধার কার্যক্রমের সক্রিয় সদস্যরা। এসময় বেশ কিছু অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয় এবং স্থাপনা গুলোর মালিকদের দ্রুত তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ মমতাজ বেগম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, টাঙ্গাইল সিটিজেন জার্নালিষ্ট গ্র“পের সদস্যরাসহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ, মানবাধিকার কর্মী ও সাংবাদিকবৃন্দ।

এদিকে শহরের বেড়াডোমা এলাকায় লৌহজং নদী উদ্ধার ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করেন তিনি।

 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি