১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

খালেদা জিয়ার মুক্তি দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৯ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা ছাত্রদলের একাংশ। রোববার বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাব চত্বর থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক নিরালা মোড় থেকে পুনরায় প্রেসক্লাব ক্লাব চত্বরে এসে সংক্ষিত পথসভার আয়োজন করে। 

সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আব্দুল্লাহ্,পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান আলী, সাবেক ছাত্রদল নেতা সাজ্জাত হোসেন প্রমুখ। 

এ সময় বর্তমান জেলা ছাত্রদলের সদস্য রাশেদ সিদ্দিকী, জামিলুর রহমান জামিল, রিফাত, সিয়ামসহ বিভিন্ন ওয়ার্ড শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দ্রুত ছাত্রদলের কমিটির দাবি জানান 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি