১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শাহ আলম সভাপতি, কামরুল সম্পাদক

কালিহাতী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১ এপ্রিল ২০১৭ | | ৮৫৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

প্রেসক্লাব কার্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে শাহ আলম (ইত্তেফাক) ও সাধারন সম্পাদক পদে কামরুল হাসান (পূর্বাকাশ) নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে মীর আনোয়ার হোসেন (নিউনেশন), আতোয়ার রহমান (মাতৃছায়া), সহ-সাধারন সম্পাদক পদে রাইসুল ইসলাম লিটন (যায়যায়দিন), মেহেদী হাসান চৌধুরী মৃদুল (কালবেলা), কার্যকরী সদস্য পদে আবুল কালাম আজাদ (ভোরের কাগজ), জাহাঙ্গীর আলম (প্রগতির আলো), সোলায়মান খান(আজকের টেলিগ্রাম)।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে শাহীন আলম (মানবজমিন), কোষাধ্যক্ষ পদে মনির হোসেন (আমার বার্তা), দপ্তর সম্পাদক পদে সোহেল রানা (যুগধারা), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে শরিফুল ইসলাম (আমার সংবাদ) বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন।

এতে ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক রঞ্জন কৃষ্ণ পন্ডিত, দুলাল হোসেন রানা, মিহির ভৌমিক।

নির্বাচন পর্যবেক্ষন করেন কালিহাতী থানা অফিসার ইনচার্জ (ওসি) খ. মো. আখেরুজ্জামান, যায়যায়দিনের টাঙ্গাইল প্রতিনিধি মু. জোবায়েদ মলি­ক বুলবুল, এস এ টিভির টাঙ্গাইল প্রতিনিধি আহম্মেদ রাসেল, সময় টিভির টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি