১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রেন ভ্রমণের বকেয়া টাকা পরিশোধ করলেন আলামিন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৬ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

ট্রেনভ্রমণের বকেয়া টাকা পরিশোধ করলেন আলামিন (২৬) নামের এক যুবক। বুধবার (১৬ আগস্ট) সকালে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে হাজির হয়ে বিনা টিকেটে ট্রেন ভ্রমণের বকেয়া ২৮৫ টাকা পরিশোধ করেন তিনি। 

ওই বকেয়া টাকা গ্রহণ করার কথা স্বীকার করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টশনের বুকিং কর্মকর্তা মো. রেজাউল করিম।

আলামিন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভগবানপুর গ্রামের এরশাদ আলীর ছেলে। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাণ আরএফএল-এ চাকরি করেন। 

বিনা টিকেটে ট্রেন ভ্রমণের টাকা পরিশোধের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে প্রশংসায় ভাসছেন আলামিন।
 
জানা যায়, গত ১২ আগস্ট রাত সাড়ে ১২টায় জয়পুরহাট রেলস্টেশন থেকে একতা এক্সপ্রেস ট্রেনে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের উদ্দেশ্যে তাড়াহুড়ো করে ওঠেন আলামিন। পরে স্টেশনে নেমে দ্রুত কর্মস্থলে ফেরায় ভাড়া পরিশোধ করতে পারেনি। পরে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের টাকা পরিশোধের জন্য বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে যোগাযোগ করেন আলামিন।

আলামিন বলেন, গত ১২ আগস্ট রাতে জয়পুরহাট রেল স্টেশনে পৌঁছানো মাত্রই একতা এক্সপ্রেস ট্রেন চলে আসে। স্টেশন থেকে টিকেট কাটার সুযোগ না হওয়ায় দ্রুত ট্রেনে উঠে পড়ি। পরে সেতু পূর্ব রেলস্টেশনে নামি। কিন্তু ভ্রমনের সেই টাকা পরিশোধ করতে পারিনি। এ নিয়ে চরম অনুশোচনায় পরি আমি। দেনামুক্ত হতে আজ সেই বিনা টিকেটের ট্রেনভ্রমণের ২৮৫ টাকা পরিশোধ করেছি।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের বুকিং কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, গত ১২ আগস্ট রাতে একতা এক্সপ্রেস ট্রেনে জয়পুরহাট রেলস্টেশন থেকে সেতু পূর্ব রেলস্টেশন পর্যন্ত ট্রেনভ্রমণ করেন আলামিন নামের ওই যুবক। বুধবার সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে এসে টিকেট সংগ্রহ করেন তিনি। পরে টিকেটের ২৮৫ টাকা পরিশোধ করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। সততার জন্য তাকে পুরস্কৃত করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি