১১:৩৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এডভোকেট বার সমিতি নির্বাচন

আলো-নাছিম পরিষদের মৌন মিছিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে আগামী ২০ ফেব্রুয়ারি এডভোকেট বার সমিতি নির্বাচনকে সামনে রেখে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত আলো-নাছিম পরিষদের মৌন মিছিল হয়েছে। 

রোববার (১৭ ফেব্রুয়ারি) কোর্ট চত্বরে এক বিশাল মৌন মিছিল হয়। মিছিলটি কোর্ট চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এডভোকেট বার সমিতির সামনে সমবেত হয়। 

এডভোকেট রফিকুল ইসলাম আলো’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের সাংসদ এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল সদর-৫ আসনের সাংসদ আলহাজ¦ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল- ২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আনছারী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী একেএম নাছিমুল আক্তার নাছিম প্রমুখ। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের পিপি এস আকবর খান, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান ও এডভোকেট বারের সাবেক সভাপতি আব্দুল হালিম, টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সভাপতি মো. ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট শামস্ উদ্দিন, টাঙ্গাইল জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আইয়ুব আলী, আনিছুর রহমান হুমায়ুন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি