০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছাত্রী উত্ত্যক্তের দায়ে প্রধান শিক্ষকের কারাদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নিজ প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে জয়নাল আবেদীন নামের এক প্রধান শিক্ষককে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৪ আগস্ট) দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম এ দন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত জয়নাল আবেদীন উপজেলার জামাল হাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার সাড়াশিয়া গ্রামের মর্তুজ আলীর ছেলে।

জানা যায়, জামাল হাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের বিরুদ্ধে তারই প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে নানা সময় উত্ত্যক্ত করার অভিযোগ উঠে আসছিল। বিষয়টির প্রতিকার চেয়ে ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রেকেকা আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করলে সোমবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, সোমবার বিকেলে দন্ডপ্রাপ্ত প্রধান শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে ।
এ বিষয়য়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম জানান, ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ওই স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনকে এক মাসের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি