১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পাওনা টাকা ফেরত চাওয়ায় শতবর্ষী বৃদ্ধকে পিটালেন মেম্বার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

স্ত্রী রেখা বেগমকে বয়স্ক ভাতা কার্ড দেয়ার আশ্বাসে ৫০০ টাকা ঘুষ নেয়ার ঘটনায় টাঙ্গাইলের কালিহাতীতে শতবর্ষী এক হতদরিদ্র অসহায় বৃদ্ধকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি মেম্বার আব্দুল হামিদ মন্ডলের বিরুদ্ধে। আহত হওয়া বৃদ্ধ উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গিলাবাড়ী গ্রামের মৃত ময়েস উদ্দিনের ছেলে মো. আরফান আলী।

গত মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার এ ঘটনা ঘটে। পরের দিন বুধবার (২ অক্টোবর) সকালে মারধরের ঘটনার বিষয়টি সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগি বৃদ্ধ আরফান আলী ও তার পরিবারের লোকজন। জানা যায়, বৃদ্ধার ৩ ছেলে ও ২ মেয়ে নিয়ে সংসার। ছেলেরা দিনমজুর। ২ মেয়েকে বিয়ে দিয়েছেন। বৃদ্ধ আরফান অসহায় ও মানবেতরভাবে দিনযাপন করেন।

মারপিটের অভিযোগের ভিত্তিত্বে বুধবার সরেজমিনে ওই বৃদ্ধার বাড়িতে গেলে ভুক্তভোগি বৃদ্ধ আরফান আলী বলেন, গত বছর বয়স্ক ভাতা কার্ড দেয়ার আশ্বাসে ৫০০ টাকা নেয় মেম্বার হামিদ মন্ডল। গরীব ও বৃদ্ধ হওয়ায় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় এত টাকা কাছে ছিল না। পরে ধার (ঋন করে) টাকা নিয়ে মেম্বার কে টাকা দেয়া হয় একটি বয়স্ক ভাতা কার্ডের আশায়। কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলেও সে কার্ড করে দেননি। এর মধ্য মাঝে মাঝে তার কাছে টাকা ফেরত চাইতে গেলে বা কার্ড করে দিতে বললে অকথ্য ভাষায় গালিগালাজ করতো। এক পর্যায়ে গত মঙ্গলবার বিকেল বেলা বাজারে হঠাৎ দেখা হলে তার কাছে টাকা ফেরত চাইলে বা কার্ড করে দিতে বললে চড়া ও ক্ষিপ্ত হয়ে তর্কে জড়িয়ে পড়লে বেধড়ক লাঠি দিয়ে মারপিট করে মেম্বার হামিদ মন্ডল। এ ইউপি মেম্বারের কঠোর শাস্তি দাবি করছি।

মারধর ও অভিযোগের ঘটনায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার হামিদ মন্ডলের সাথে মোবাইল ফোনে যোগাযোগের জন্য একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।  এ বিষয়ে নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মারধরের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগি বাড়িতে এসেছিল অভিযোগ করতে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম সামিম আরা নিপা বলেন, আমার কাছে এ ব্যাপারে কনো অভিযোগ নিয়ে আসেনি যদি অভিযোগ নিয়ে আসে তাহলে অবশ্যই খতিয়ে দেখবো।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি