১২:৩৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টিকিট কালোবাজারির সময় হাতে নাতে আটক, অতপর...

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

ঈদ যাত্রার টিকিট কালোবাজারির অভিযোগে টাঙ্গাইলে বুকিং মাস্টারসহ দুইজনকে হাতেনাতে আটক করা হলেও মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে এ ঘটনা ঘটে। এরা হলেনÑ ঘারিন্দা রেল স্টেশনের বুকিং মাস্টার হান্নান সরকার এবং পয়েজম্যান জিল্লুর রহমান।     

জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাষ্ট্রের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঘারিন্দা রেলস্টেশনের ভিতরে অভিযান চালায়। এ সময় ঈদ যাত্রার টিকিট কালোবাজারির সময় হাতে নাতে স্টেশনের বুকিং মাস্টার এবং এক কর্মচারীকে আটক করা হয়। পরে তাদেরকে মুচলেখা দিয়ে ছেড়ে দিয়ে স্টেশনের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন ধরে ঈদ মৌসুমসহ বিভিন্ন সময়ে টিকিট কালোবাজারি করে আসছিল একটি চক্র। আটককৃতরা সেই চক্রের সক্রিয় সদস্য বলেও জানা গেছে। তারা ১১৫ টাকার টিকিট ২০০-২৫০ টাকা বা তার থেকে বেশি দামে কালোবাজারী করতো।

টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন মাস্টার জালাল উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে সাথে সাথেই পয়েজম্যান জিল্লুর রহমানকে ঢাকা হেড কোয়ার্টারে বদলি করা হয়েছে। এ ছাড়া স্টেশনের বুকিং মাস্টার হান্নান সরকারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

তবে কালোবাজারে টিকিট বিক্রির বিষয়টি অস্বীকার করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি