টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের কথা চিন্তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কারণে তিনি অসুস্থ মানুষের চিকিৎসার জন্য তিনি অনুদানের ব্যবস্থা করেছেন।
শনিবার বিকেলে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবীল থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনিরের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র শহীদুর রহমান শহীদ, উপজেলা সহ- সভাপতি মোহাম্মদ আলী, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক প্রমুখ।
উপজেলার বিভিন্ন গ্রামের ৫১ অসুস্থ নারী পুরুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবীল থেকে প্রাপ্ত অনুদানের ২৪ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...