১০:০৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে পৌর শহরের বিবেকানন্দ হাই স্কুল এ্যান্ড কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। 

বিবেকানন্দ হাই স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রহিম সুজন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের চেয়ারম্যান কামনাশীষ শেখর। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক অরণ্য ইমতিয়াজ। 

পরে জেলা প্রশাসক বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের জার্সি উন্মোচন উদ্বোধন করেন। এর আগে বেলুন উড়িয়ে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করা হয়। এ সময় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

ফুটবল চ্যাম্পিয়নশীপে ১৪টি দল অংশগ্রহণ করে। আগামী শনিবার এ ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি