১২:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে যুবলীগ কর্মীর উপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৩ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে যুবলীগের এক কর্মীর উপর এমপির সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত যুবলীগ কর্মী কলিম খান মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পুরুষ ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
 
সে উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের মোনায়েম খানের ছেলে এবং এবং গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানার অনুসারী।

গতকাল শনিবার (১২ আগষ্ট) বিকেলে গোপালপুর পৌরসভার কোনাবাড়ি হাট এলাকায় এই ঘটনা ঘটে।

আহত যুবলীগ কর্মী কলিম খান জানান, অটোভ্যানযোগে বাড়ির দিকে যাচ্ছিলাম। এসময় স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির পৌরসভার মান্নান রোড এলাকায় লিফলেট বিতরণ করছিলেন। এসময় ভ্যান থেকে নেমে তাকে সালাম দিয়ে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিলেও এমপি সাহেব হ্যান্ডশেক করেননি। পরে তিনি দলীয় কার্যালয়ে চলে যান তি‌নি। পরে কোনাবাড়ি হাটে আসলে এমপির লোক জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহানের ব্যক্তিগত গাড়ি চালক ও উপ‌জেলার নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গোপালপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে নিরাপত্তাহীনতার কারণে পার্শ্বব‌র্তি মধুপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক জানান, এধরনের কোন ঘটনা ঘটেনি, জানিও না।

এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহানের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল ইসলাম ছানা জানান, ঘটনাটি জেনেছি। দলীয় লোকজ‌নের ধারায় সে আক্রম‌নের শিকার হ‌য়ে‌ছে। কলিম আমাদের সাথেই থাকে। এমপি লিফলেট বিতরণের সময় কলিম ভ্যান থেকে নেমে সালাম দিয়ে হাত বাড়িয়ে দেয়। কিন্তু এমপি তার হাত বাড়িয়ে দেয়নি। পরে কলিম সেখান থেকে চলে যায়। এরপর কোনাবাড়ি হাট এলাকায় এমপির লোকজন ও ছাত্রলীগের নেতাকর্মীরা কলিমের উপর হামলা করে। বর্তমানে সে মধুপুর হাসপাতালে ভর্তি রয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি