১১:৫০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ক্যান্সার আক্রান্ত মামুন বাঁচতে চায়

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হামিদপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আরিফ হোসেন মামুন কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ক্যান্সার বিশেষজ্ঞ লেঃ কর্ণেল ডা. এসএম রোকনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের টাটা মেডিকেল সেন্টারে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। 

মামুন সখীপুর পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় ওষুধের (ফার্মেসী) ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে মামুন আর ব্যবসা চালিয়ে যেতে পারছেন না। মামুন রোগ মুক্তি লাভ করে সুস্থ হয়ে বাঁচতে চান। দুটি কন্যা সন্তান রয়েছে মামুনের। বড় মেয়ে সখীপুর পিএম পাইলট আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ালেখা করছেন।

মামুন জানায় জানান, ‘দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত তিনি। ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে কোন রকম তিনি সংসার চালিয়েছেন। কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি কাজ করতে পারছেন না। ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।’ তাই তিনি বাঁচার জন্য সমাজ ও রাষ্ট্রের বিত্তবান লোকদের সহযোগিতা চান। 

আরিফ হোসেন মামুনকে সাহায্য পাঠানোর ঠিকানা- ডাচ বাংলা ব্যাংক, হিসাব নম্বর- ১৩৭.১০৩.৭৩৪৯১ (মামুনের বড় ভাই ফারুক হোসেন মিঠু)। বিকাশ নম্বর- ০১৭১০৮৫৭৪৭৬ (পারসোনাল মামুনের)।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি