১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছোটদের আলোকচিত্র উৎসব বায়োস্কোপ ৩ শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

“ছোটদের তোলা ছোটদের ছবি” এই স্লোগানে টাঙ্গাইলে শুরু হয়েছে দুইদিন ব্যাপি শিশুতোষ আলোকচিত্র উৎসব বায়োস্কোপ-৩।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘর চত্বরে শিশুদের জন্য ফাউন্ডেশন আয়োজিত দেশের সর্ববৃহৎ শিশুতোষ আলোকচিত্র উৎসব উদ্বোধন করেন টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সেলিম আহমেদ।

উৎসব অনুষ্ঠানে আলোচনা সভায় উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত আনোয়ার উল আলম শহীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন লেখক জুলফিকার হায়দার, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য খন্দকার কামরুল হাসান, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যান পরিষদের সভাপতি ইউনুস আলী, শাহীন কলেজের উপাধ্যক্ষ হকিমুজ্জামান জাকির প্রমুখ।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসবের পরিচালক মুঈদ হাসান তড়িৎ।

টাঙ্গাইল উৎসবের আহবায়ক সাব্বির আহমেদ শিহাব খুটিনাটি তথ্য তুলে ধরেন। 

এবারের আলোকচিত্র উৎসবে শিশুদের তোলা ৫৫টি, টাঙ্গাইলের আলোকচিত্রীদের তোলা ১৩টি, আলোকচিত্র বঙ্গবন্ধুর সঙ্গে শিশুদের শিরোনামে বঙ্গবন্ধুর ৭টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। এ উৎসব চলবে আগামীকাল সকাল ১১টা হতে বিকেল ৫টা পর্যন্ত।

এছাড়াও আগামী ৯মার্চ আদি টাঙ্গাইল, ৯-১০ মার্চ চট্রগ্রামের জামালখানে, ১১-১২মার্চ রংপুরের বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ে ও সবশেষে ১৫-১৭ মার্চ ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আয়োজিত হবে বায়োস্কোপের চূড়ান্ত আসর।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি