১১:৪১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পিতার সংবাদ সম্মেলন-

দশম শ্রেণির ছাত্রী অপহরণ, উদ্ধারে পুলিশের নিস্ক্রিয়তার অভিযোগ

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ নভেম্বর ২০১৭ | | ৫৪৪৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে দশম শ্রেণির ছাত্রী অপহরনের ঘটনার দুই দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি অপহৃতা। এদিকে মামলা তুলে নিতে অপহরনকারীরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। কিন্তু এত কিছুর পরও পুলিশের ভুমিকাও প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করেছেন অপহৃত ছাত্রীর বাবা শহীদ সিদ্দিকী।

তিনি মঙ্গলবার সকালে মির্জাপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। অপহৃত ওই ছাত্রীর বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার মেয়ে ইসরাত জাহান সাদিয়া মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। মেয়ে স্কুলে যাওয়া আসার পথে মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের আকতার হোসেনের ছেলে কাওসার আহমেদ জিএম প্রায়ই বিরক্ত করত এবং নানা রকম কুপ্রস্তাব দিত। কাওসার বর্তমানে মির্জাপুরে ভাড়া বাসায় থাকে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়েটিকে তুলে নেওয়ার হুমকিও দেয় কাওসার।

গত ১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাদিয়া বাড়ির পাশেই তার চাচার বাড়ি যাচ্ছিল। তখনই কাওসার এবং তার সহযোগীরা অস্ত্রের মুখে জিম্মি করে সাদিয়াকে অপহরন করে তুলে নিয়ে যায়। সাদিয়ার আতœচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসলেও তাকে উদ্ধর করতে পারেনি।

এই ঘটনায় সাদিয়ার বাবা শহদি সিদ্দিকী বাদী হয়ে ওইদিনই মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ২৬, তারিখ ২০-১১-২০১৭ ইং।

এদিকে মামলা তুলে নিতে কাওসার এবং তার সহযোগীরা অজ্ঞাত স্থান থেকে শহীদ সিদ্দিকীকে নানাভাবে ভয় ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছে। মামলা তুলে না নিলে তার ছোট মেয়েকেও তুলে নেয়ার হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

এদিকে অপহরণের পর দুই দিন অতিবাহিত হলেও মেয়েকে উদ্ধার ও অভিযুক্তদের ধরার ব্যাপারে পুলিশের ভুমিকা রহস্যজনক বলে ছাত্রীর বাবা শহীদ সিদ্দিকী অভিযোগ করেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই মামলার ব্যাপারে পুলিশের কোন গাফিলতি নেই। ১৯ তারিখে মৌখিক অভিযোগের ভিত্তিতেই একাদিক স্থানে অভিযান চালানো হয়। ২০ তারিখে লিখিত অভিযোগের পর মোবাইল ট্র্যাকিং করে পুনরায় অভিযান চালানো হয়।

মেয়েটিকে উদ্ধারে পুলিশের জোড় প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি