০৩:৫৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৯ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। 

বুধবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মির্জাপুর উপজেলাসহ সারাদেশের ১২৩টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন । 

উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্স অনুষ্ঠান সরাসরি দেখার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিকতা শেষে উপজেলার ৬৪ জন ভূমি ও গৃহহীন উপকারভোগী পরিবারের হাতে ঘরসহ জমির দলিল হস্তান্তর করেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। 

এসময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক শামীম আরা রিমি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন, সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা প্রমুখ। 

চতুর্থ ধাপের ৬৪টি পরিবারসহ এ উপজেলায় মোট ৪১৯ ভূমি ও গৃহহীন পরিবারকে ঘরসহ জমি হস্তান্তর করা হয়েছে বলে সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা জানিয়েছেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি